ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে যুবদল নেতা ইজাজ আহাম্মেদ

দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট, দমন-পীড়ন ও রাজপথের কঠিন লড়াই পেরিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরি-মুকরি ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন চরফ্যাশন উপজেলার যুবদলের নির্যাতিত ও পরীক্ষিত নেতা মোহাম্মদ ইজাজ আহাম্মেদ। 

​বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে চরম রাজনৈতিক নিপীড়ন, হামলা ও মামলার শিকার হয়েও যিনি রাজপথ ছেড়ে যাননি, সেই ত্যাগী এই নেতার নাম এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মুখে মুখে এখন তাঁর সততা,সাহসিকতা এবং জনকল্যাণমূলক মানসিকতার কথা শোনা যাচ্ছে।

​রাজপথের লড়াকু সৈনিক ও ত্যাগের রাজনীতিঃ

​স্থানীয় সূত্রে জানা যায়,মোঃইজাজ আহাম্মেদ যুবদলের দুর্দিনে চরকুকরি-মুকরি ইউনিয়নে দলকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন,পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার জাঁতাকলে পিষ্ট হয়েও তিনি আদর্শ থেকে একচুলও সরে দাঁড়াননি। হামলা-মামলার শিকার হয়ে বহুবার কারা নির্যাতন ও শারীরিক নিপীড়নের মুখোমুখি হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে তিনি সর্বদা অটল ছিলেন। তৃণমূলের এই কর্মীবান্ধব নেতার এমন ত্যাগ ও নেতৃত্বগুণ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যুগিয়েছে।

​সাধারণ মানুষের আস্থার প্রতীকঃ

​শুধু দলীয় রাজনীতিতেই নয়, বরং নিজের এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন ইজাজ আহাম্মেদ । এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায়, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের সহায়তায় তিনি সবসময় অধিক ভূমিকা পালন করেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সৎ ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

​তরুণ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশাঃ

​চরকুকরি-মুকরির ইউনিয়নের সাধারণ ভোটার ও সচেতন মহলের মতে, দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নবঞ্চিত এই জনপদের সার্বিক পরিবর্তনে এবার একজন আদর্শবান,শিক্ষিত,সৎ ও সাহসী নেতার বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে যুবদল নেতা ইজাজ আহাম্মেদ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ