ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটের ওসমানীনগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা চারজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

দূর্ঘটনায় নিহতরা হলেন, শেরপুর মাঝেরপাড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র লালন মিয়া(২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশী গ্রামের গফুর মিয়ার পুত্র নিয়ামত(৪৫), নিয়ামতের স্ত্রী উসুফা বেগম(৩০), মেয়ে আয়সা আক্তার(০৫)।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটের ওসমানীনগরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা চারজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

দূর্ঘটনায় নিহতরা হলেন, শেরপুর মাঝেরপাড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র লালন মিয়া(২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশী গ্রামের গফুর মিয়ার পুত্র নিয়ামত(৪৫), নিয়ামতের স্ত্রী উসুফা বেগম(৩০), মেয়ে আয়সা আক্তার(০৫)।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ