সাম্প্রতিক হামলার ঘটনা ও নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে বিশেষ গানম্যান প্রদান করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, শুধু এই দুই সম্পাদকই নন, দেশের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থাগুলোর (ডিজিএফআই, এনএসআই ও এসবি) রিপোর্টের ভিত্তিতে তৈরি করা ‘হিটলিস্ট’ অনুযায়ী বর্তমানে ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে গানম্যান ও বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়েছে। পত্রিকা দুটির কার্যালয়ে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে এবং সম্পাদকদের বাসভবনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সভার পর স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দরে অবতরণ থেকে শুরু করে তার বাসভবন ও চলাচলের পথ ঘিরে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় দুই হাজার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ‘সিএসএফ’-এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপদেষ্টা সভায় ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে জানান যে, প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় দেশজুড়ে কঠোর অভিযান চলমান রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে দেশব্যাপী ২০০০টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত এই অভিযানে প্রায় ৬ হাজার জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশের তিন ভাগের দুই ভাগ সদস্যের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিতে কর্তব্যরত অবস্থায় ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন