ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

মো. আতাউর রহমান :
মো. আতাউর রহমান :
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিস্তারিত জানানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।” বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় গুরুত্ব পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন দেশে প্রত্যাবর্তন এবং বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া নিরাপত্তা পদক্ষেপসমূহ। এ সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদি হত্যায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান অভিযুক্তদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টা এ হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দুটি জাতীয় দৈনিক (প্রথম আলো ও ডেইলি স্টার) এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চিহ্নিত কয়েকজন অপরাধীর কাছ থেকে লুট করা অর্থ ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ