ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট বিভাগের চা-শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা; ১৮ আগস্ট ২০২৬। ছবি: পিএমও

সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য করে সহযোগিতার হাত বাড়ালে বড় ধরনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগে বেসরকারি খাত এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের সহায়তায় রেইনকোটগুলো দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে সরাসরি রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ পাঁচ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ পাঁচ হাজার রেইনকোট দিচ্ছে।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, ব্যবসা পরিচালনার পাশাপাশি পিছিয়ে পড়া ও শ্রমজীবী জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখাও তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান তারা।

রেইনকোট গ্রহণের সময় শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন। এ সময় বিভিন্ন চা-বাগানের আরও কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সংশ্লিষ্ট সংসদ সদস্য ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ