প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এ বিষয়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি আগস্টে সরকারপ্রধানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে সফরের আগে কিছু বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে ঢাকা।
বাংলাদেশের প্রত্যাশার মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়টিও ঢাকার পক্ষ থেকে সামনে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, তার জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে ওই আমন্ত্রণে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে শুধু বিমসটেকের চেয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি বাংলাদেশের পছন্দ হয়নি বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর দিল্লি সফর কবে অনুষ্ঠিত হবে বা সফরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন