ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের লক্ষ্যে "অটো ফাইন সিস্টেম" উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপের বোতাম চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আলী হোসেন ফকির এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, এই অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে জরিমানা করা হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনা ও যানজট কমে আসবে বলে আশা ব্যক্ত করেন। কোনভাবেই মহাসড়কে তিন চাকা চলতে দেওয়া যাবে না। এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও এই সিস্টেম চালু করা হবে। এছাড়া মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিন চাকার বিষয়গুলো খুব গুরুত্বসহকারে দেখা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও নিরাপদ সড়ক কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন