ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার মহাসড়কে নসিমনের ধাক্কায় এক ব্যক্তি এবং দুপুরে ডিমলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় সেচ ক্যানেলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলেন ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৩৪), নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে পাখি (১২) এবং একই এলাকার আবুলের মেয়ে সিনহা (৪)। পাখি ও সিনহা সম্পর্কে খালা-ভাগনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের দিকে যাচ্ছিল। পথে ডোমার মহাসড়ক এলাকায় নসিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহজাহানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় একটি সেচ ক্যানেলের পাশে খেলছিল পাখি ও সিনহা। একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পাখি পানিতে নামলে দুজনই ডুবে যায়।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। খালা-ভাগনির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, নসিমনের ধাক্কায় একজন নিহত হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একই দিনে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ