ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নুরুল করিম। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি রোববার (১৬ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। দুই পদ মিলিয়ে মোট ২৬৬ জন আইনজীবী নিয়োগ পান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি ও এএজি পদে এটিই ছিল প্রথম নিয়োগ।

ওই নিয়োগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. নুরুল করিম। নিয়োগের ১৮ দিনের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

এর আগে একই নিয়োগের চার দিনের মাথায় গত ৩ আগস্ট ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান পদত্যাগপত্র দেন। পরে তার নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ ৬ আগস্ট প্রজ্ঞাপন প্রকাশ করে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়। এরপর গত ৩০ জুলাই নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নুরুল করিম। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি রোববার (১৬ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। দুই পদ মিলিয়ে মোট ২৬৬ জন আইনজীবী নিয়োগ পান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি ও এএজি পদে এটিই ছিল প্রথম নিয়োগ।

ওই নিয়োগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. নুরুল করিম। নিয়োগের ১৮ দিনের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

এর আগে একই নিয়োগের চার দিনের মাথায় গত ৩ আগস্ট ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান পদত্যাগপত্র দেন। পরে তার নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ ৬ আগস্ট প্রজ্ঞাপন প্রকাশ করে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়। এরপর গত ৩০ জুলাই নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ