ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দীঘিনালায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মোঃ হাচান আল মামুন
মোঃ হাচান আল মামুন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬

দীঘিনালায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জিআর ও সিআর সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালখালী কাঁচা বাজার ও চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) রাজিব শেখ ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালখালী কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারার মামলায় পরোয়ানাভুক্ত আসামি মোঃ হারুনুর রশিদ (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মমতাজ আলী সওদাগরের বাড়ির বাসিন্দা।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে নিজ বসতবাড়ি থেকে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সুব্রত ত্রিপুরা (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তিনি চাপ্পাপাড়া, ৩১ নম্বর বোয়ালখালী মৌজার বাসিন্দা।

পুলিশ জানায়, সুব্রত ত্রিপুরার বিরুদ্ধে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় সাজা পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে এস.টি-১০৫/২২ ও সিআর-৩০৩/২২ মামলায় আদালতের পরোয়ানা জারি ছিল।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের অভিযানের পর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দীঘিনালায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জিআর ও সিআর সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালখালী কাঁচা বাজার ও চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) রাজিব শেখ ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালখালী কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারার মামলায় পরোয়ানাভুক্ত আসামি মোঃ হারুনুর রশিদ (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মমতাজ আলী সওদাগরের বাড়ির বাসিন্দা।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে নিজ বসতবাড়ি থেকে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সুব্রত ত্রিপুরা (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তিনি চাপ্পাপাড়া, ৩১ নম্বর বোয়ালখালী মৌজার বাসিন্দা।

পুলিশ জানায়, সুব্রত ত্রিপুরার বিরুদ্ধে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় সাজা পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে এস.টি-১০৫/২২ ও সিআর-৩০৩/২২ মামলায় আদালতের পরোয়ানা জারি ছিল।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের অভিযানের পর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ