ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল কবির (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আতাউল কবির হোটেলটির ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে হোটেলকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে আতাউল কবিরের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের ফলাফল ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সদস্য আতাউল কবিরের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল কবির (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আতাউল কবির হোটেলটির ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে হোটেলকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে আতাউল কবিরের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের ফলাফল ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সদস্য আতাউল কবিরের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ