চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ভূমি অফিসে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে সবুজ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। আটক সবুজ শেখ চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার কাছেদ আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সবুজ শেখ আলমডাঙ্গা ভূমি অফিসে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ভূমি অফিসের কর্মকর্তাদের নজরে এলে তাকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী। অভিযোগের সত্যতা যাচাই শেষে ভ্রাম্যমাণ আদালত সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন