ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ আগস্ট ) রাতে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

র‍্যাব জানায়, উক্ত স্থানটি মাদক ও ছিনতাইয়ের হট স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানকার একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ আগস্ট ) রাতে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

র‍্যাব জানায়, উক্ত স্থানটি মাদক ও ছিনতাইয়ের হট স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানকার একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ