ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
ছবি : সংগৃহীত

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে তিনি দেশে পৌঁছান। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক হাঁটাচলাও শুরু করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী ধর্মমন্ত্রী প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে, ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া করেছেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে তিনি দেশে পৌঁছান। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক হাঁটাচলাও শুরু করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী ধর্মমন্ত্রী প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে, ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া করেছেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ