সারা দেশে শীতের প্রভাব আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়ার ৫ দিনের পূর্বাভাস:
রোববার (২১ ডিসেম্বর): সারা দেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সোমবার (২২ ডিসেম্বর): আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৩ ও ২৪ ডিসেম্বর: ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। ২৪ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, যা শীতের অনুভূতি বাড়িয়ে দেবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে (১২.০ ডিগ্রি সেলসিয়াস) এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দিনের বেলা সূর্যের আলো কম পৌঁছানোয় শীতের প্রকোপ বেশি অনুভূত হতে পারে। এছাড়া নদীবন্দর ও মহাসড়কে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন