ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রূপগঞ্জে মামলার জেরে বাড়ি-স্কুলে ভাঙচুর, বিএনপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারধরের ঘটনায় মামলা করার জেরে এক নারী স্কুল পরিচালকের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে হামলাকারীদের পক্ষ নেওয়া ও ওই নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

এসব ঘটনার প্রতিবাদে সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মানববন্ধনে ভুক্তভোগী নারী ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল’-এর পরিচালক জান্নাতুল ফেরদৌস কান্নাজড়িত কণ্ঠে তার ওপর গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।

জান্নাতুল ফেরদৌসের দাবি, গত ৩ মে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ন্যায়বিচারের আশায় তিনি আদালতে মামলা করেন। মামলা করার পর থেকেই আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।

তিনি অভিযোগ করেন, গত ২৩ জুলাই আসামিরা আদালতে বন্ড (মুচলেকা) দিয়ে জামিনে বের হন। এরপর গত ৪ আগস্ট দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ি ও পরিচালিত স্কুলে হামলা চালানো হয়।

জান্নাতুল ফেরদৌস বলেন, হামলাকারীরা বাড়ি ও স্কুলে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় তার ওপরও ফের শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে তিনি আরও অভিযোগ করেন, হামলায় অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাদের পক্ষ নিচ্ছেন তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। বিএনপি নেতা শেফায়াতুল্লাহ, নুরুজ্জামান ও হানিফও আসামিদের পক্ষে অবস্থান নিয়ে তাদের পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

তাশিক হক ওসমানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে জান্নাতুল ফেরদৌস বলেন, ওই বিএনপি নেতা তাকে সরাসরি কুপ্রস্তাব দিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানান। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে জানতে তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মামলার জেরে বাড়ি-স্কুলে ভাঙচুর, বিএনপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ