ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির সদস্যপদ বাতিল: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬

দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির সদস্যপদ বাতিল: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্যদের সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, এ নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। ফলে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন এবং কবে তাঁর নাম ঘোষণা করা হবে জানতে চাইলে নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করার পরই বিষয়টি জানা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণমাধ্যমের সম্প্রচার প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা এবং ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।

তিনি বলেন, জাতীয় সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে ব্যালট গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ না হলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

চিফ হুইপ আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। এ কাজে সংসদ সচিবালয় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। ফলে এবারের নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির সদস্যপদ বাতিল: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ