ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের প্রার্থীর নাম জানানো হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের সচিবের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আয়োজন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ জন্য জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনই এ বিষয়ে সংসদের বৈঠক আহ্বান করবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, সরকার স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সনদ বাস্তবায়ন হলে ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা থাকবে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের প্রার্থীর নাম জানানো হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের সচিবের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আয়োজন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ জন্য জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনই এ বিষয়ে সংসদের বৈঠক আহ্বান করবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, সরকার স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সনদ বাস্তবায়ন হলে ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা থাকবে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ