“শহীদেরা মরে না, তারা চিরকাল মানুষের মনে বেঁচে থাকে।” – এই উক্তিটি কেবল একটি প্রবাদ নয়; এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করা মানুষ কখনো নিঃশেষ হয় না। শহীদত্ব শুধু মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সাহস, সততা এবং ন্যায়ের পথপ্রদর্শনের চিরস্থায়ী প্রমাণ। স্বাধীনতা ও সার্বভৌমত্তার জন্য লড়াই করে যারা নিজেদের জীবন উৎসর্গ করে, তাদের নাম ইতিহাসে অমর হয়ে থাকে।
শহীদেরা অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা স্বাধীনতা ও সার্বভৌমত্তার পথে বাধা সৃষ্টিকারী কালো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়। ন্যায় ও সততার পথে দাঁড়িয়ে, তারা শুধু নিজের জীবন ত্যাগ করেন না, বরং সমাজের সমস্ত মানুষকে অনুপ্রেরণার আলো দেখান। এই আলোই চিরকাল মানুষের মনে প্রজ্বলিত থাকে এবং নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনার পথ উন্মুক্ত করে।
শরীফ ওসমান হাদি ছিলেন সত্যনিষ্ঠ রাজনীতির পথপ্রদর্শক। কাজী নজরুলের ন্যায় তার বিদ্রোহী কণ্ঠ এবং অদম্য সাহসিকতা রাজনৈতিক অন্ধকারকে ভেদ করেছিল। তিনি স্বাধীনতার ও ন্যায়ের পক্ষের অপ্রতিরোধ্য শক্তি হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
তার কণ্ঠের ঝংকারে শত্রুপক্ষের অপশক্তির প্রাচীর কেঁপে উঠেছিল। সেই সোচ্চার কণ্ঠকে দমন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে, একটি সত্যনিষ্ঠ কণ্ঠকে চেপে ধরাতে জেগে উঠতে পারে শতসহস্র কণ্ঠস্বর। ওসমান হাদি শুধু নিজের জন্য নয়, সকলের জন্য সাহস এবং সততার পথ রচনা করেছিলেন। তার রাজনৈতিক পদচারণা এমন ছিল যে, সত্যের শক্তি কখনো নিঃশব্দ হতে পারেনি।
ওসমান হাদির মৃত্যু কোনো নিঃশব্দ অবসান নয়। তার জানাযায় উপস্থিত লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করল, সত্য এবং ন্যায়ের কণ্ঠ চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। যারা তাকে হত্যা করতে চেয়েছিল, তারা কল্পনাও করতে পারেনি—একজন হাদীর কণ্ঠ দমন করতে গিয়ে জন্ম হতে পারে লাখো ওসমান হাদীর। তার অবর্তমানে তার আদর্শ এবং নেতৃত্ব নতুন প্রজন্মের হৃদয়ে অমর প্রেরণার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে।
শহীদ ওসমান হাদি আমাদের শিখিয়ে গেলেন, সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ানো কখনো অমূল্য নয়। তার জীবন ও শহীদত্ব চিরকাল নতুন প্রজন্মের জন্য উদ্দীপনা হিসেবে রয়ে গেছে। শহীদেরা মরে না; তারা মানুষের মনে বেঁচে থাকে, আর সেই বেঁচে থাকার শক্তিই সমাজে ন্যায়, সততা এবং বিদ্রোহের মধ্য দিয়ে অমরত্ব রচনা করে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন