ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত সহকারী জজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬

জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত সহকারী জজ
ছবি: সংগৃহীত

জামালপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। তার পরিবার ঢাকার লালমাটিয়ায় বসবাস করে।

পুলিশ জানায়, একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় রডবোঝাই ট্রাকটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হকের মৃত্যু হয়। গুরুতর আহত হন গাড়ির চালক ইদ্রিস আলী।

জানা গেছে, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন সহকারী জজ ছামিউল হক। পথে লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহত চালককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত সহকারী জজ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। তার পরিবার ঢাকার লালমাটিয়ায় বসবাস করে।

পুলিশ জানায়, একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় রডবোঝাই ট্রাকটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হকের মৃত্যু হয়। গুরুতর আহত হন গাড়ির চালক ইদ্রিস আলী।

জানা গেছে, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন সহকারী জজ ছামিউল হক। পথে লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহত চালককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ