ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকে ৩৩ জনের নিয়োগ, আবেদন শেষ কাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকে ৩৩ জনের নিয়োগ, আবেদন শেষ কাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে আগামীকাল ১০ আগস্ট পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে আবেদনের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে আবেদন করা যাবে না।

বেতন ও বয়সসীমা

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-৯ এর এই পদের বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আবেদন শুরু হয়েছে ১২ জুলাই ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ১০ আগস্ট ২০২৬

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন: বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে পাওয়া যাবে।

পদ: সহকারী পরিচালক (পরিসংখ্যান)

নিয়োগ: ৩৩ জন

গ্রেড:

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকে ৩৩ জনের নিয়োগ, আবেদন শেষ কাল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ