ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি প্রধানমন্ত্রী তারেক রহমানের অবতরণের দৃশ্য

কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে তিনি মাতারবাড়ি পাওয়ার প্লান্টের হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।

হেলিপ্যাডে অবতরণের পর প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নেন। সেখানে মহেশখালীর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাতারবাড়ি ও মহেশখালী এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান।

এ ছাড়া প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিএনপির জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মহেশখালীর বড় উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ