জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শনিবার সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় দীর্ঘ সময় অপেক্ষার পর সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমবেত ছাত্র-জনতাকে সংসদ ভবনের অভ্যন্তরে প্রবেশের অনুমতি প্রদান করে। এ সময় বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে চীন থেকে সংগৃহীত ৮টি আর্চওয়ে গেটের মধ্য দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে থাকেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রিয় নেতার শেষ বিদায়ে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ মিছিল সহকারে সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকলে পুরো এলাকা লোকে-লোকারণ্য হয়ে পড়ে।
জানাজায় অংশ নিতে আসা মানুষের মাঝে শোক ও শ্রদ্ধার এক আবেগঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি এস এম নজরুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে জানান, হাদির মতো ক্ষণজন্মা মানুষ হাজার বছরে একবারই জন্ম নেয়। এমন একজন দেশপ্রেমিক মানুষের শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকাকে তিনি সৌভাগ্যের বিষয় বলে মনে করেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির জন্য হাদির আত্মত্যাগ অনস্বীকার্য। তার ইচ্ছা ছিল হাদি সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার, কিন্তু সেই সুযোগ না হওয়ায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন