নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দের আওতায় ডোমার ও ডিমলা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক, জেলা পরিষদের ডিজিটাল ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণে উত্তীর্ণদের সনদপত্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষাবৃত্তির চেক, সনদপত্র ও হুইলচেয়ার উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। তিনি উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির চেক, সনদপত্র ও হুইলচেয়ার তুলে দেন। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ডোমার ও ডিমলা উপজেলার মোট ২৭ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া নীলফামারী জেলা পরিষদের ডিজিটাল ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৭ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়।
একই অনুষ্ঠানে চলাচলে সহায়তার জন্য ২ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে তরুণদের দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষাবৃত্তি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন