ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন

শীর্ষ দুই সংবাদপত্রের কার্যালয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫

শীর্ষ দুই সংবাদপত্রের কার্যালয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে একদল উশৃঙ্খল জনতা এই তাণ্ডব চালায়, যার ফলে আজ শুক্রবার পত্রিকা দুটির কোনো কপি বাজারে আসতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগ থেকে একটি মিছিল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে লাঠিসোটা নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র রাস্তায় বের করে এনে অগ্নিসংযোগ করে। এতে পত্রিকাটির নিয়ন্ত্রণ কক্ষ, বিজ্ঞাপন ও হিসাব শাখাসহ বিভিন্ন বিভাগ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

প্রথম আলো কার্যালয়ে তাণ্ডব চালানোর পর বিক্ষোভকারীরা পার্শ্ববর্তী ডেইলি স্টার ভবনের দিকে অগ্রসর হয়। সেখানেও তারা জানালার কাচ ভাঙচুর করে এবং ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতরে অনেক সংবাদকর্মী আটকা পড়েন এবং জীবন বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেন। পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছে যে, অনেক সাংবাদিক ভেতরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁচার আকুতি জানান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পথে বাধার সম্মুখীন হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর ক্রেন ব্যবহার করে ভবন থেকে সাংবাদিকদের উদ্ধার করতে শুরু করে। রাত আড়াইটা পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা গেলেও অন্তত ৩০ জন সংবাদকর্মী ছাদে আটকা ছিলেন বলে জানা গেছে।

সংবাদপত্র কার্যালয়ে এই হামলার প্রতিবাদ জানাতে রাত পৌনে ৩টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর ডেইলি স্টার ভবনের সামনে গেলে তিনিও একদল লোকের তোপের মুখে পড়েন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। সংবাদপত্রের পাশাপাশি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর ভবন এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনেও একই রাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ছায়ানটে ঢুকে হামলাকারীরা কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম তছনছ করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষতিসাধন করে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শত শত মানুষের সম্মিলিত আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি বলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শীর্ষ দুই সংবাদপত্রের কার্যালয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ