ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দীঘিনালায় আলোচনা সভা, জুলাই চেতনায় দেশ গঠনের প্রত্যয়

ছবি: সংগৃহীত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ছাত্রনেতা, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. হালিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. কবির হোসেন, তাইজুল ইসলাম ও মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা দেয়। তিনি দেশ গঠনের কাজে তরুণদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাইয়ের চেতনার অন্যতম শিক্ষা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনা ধারণ করে সব বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. হালিম বলেন, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি। তিনি নতুন প্রজন্মকে আদর্শবান ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দীঘিনালায় আলোচনা সভা, জুলাই চেতনায় দেশ গঠনের প্রত্যয়

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ