অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও গণআকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ প্রতীক। ভবিষ্যতে দেশের ইতিহাস চর্চা ও নতুন প্রজন্মের অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠবে এই জাদুঘর।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে। এ জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হবে। পথ হারিয়ে গেলে আমরা এখান থেকেই আবার শুরু করব।”
ড. ইউনূস আরও বলেন, দেশের তরুণরাই এই ইতিহাসের প্রকৃত নির্মাতা। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও চেতনা ধারণ করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই জাদুঘর সেই চেতনা ও সংগ্রামের স্মৃতি বহন করে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে তিনি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। তার ভাষায়, এই জাদুঘর ঘুরে দেখার মাধ্যমে মানুষ দেশের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং ইতিহাস থেকে ভবিষ্যতের পথচলার প্রেরণা খুঁজে পাবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন