ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় একদিনে তিন প্রাণহানি, বেদনায় ভারী জনপদ

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাত্র একদিনের ব্যবধানে তিনটি পৃথক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসীর স্ত্রী, এক বৃদ্ধ এবং এক শিশু। ভিন্ন ভিন্ন ঘটনার পেছনে রয়েছে বেদনা, রহস্য ও অসহায়ত্বের গল্প। এসব ঘটনায় পুরো উপজেলায় শোকের আবহ বিরাজ করছে।

সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামে। সেখানে মিতু আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইতালি প্রবাসী বাসার মোল্লার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগে বিদেশে অবস্থানরত স্বামীর সঙ্গে ফোনে কথা হয় মিতুর। কথোপকথনের একপর্যায়ে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে অপমানজনক ভাষায় কথা বলা হয় বলে পরিবারের দাবি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। কিছু সময় পর পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর জমাদারপাড়া গ্রামে মান্দার মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

অন্যদিকে একই সকালে পৌরসভার সোনাখোলা চণ্ডীধদী এলাকায় দুর্ঘটনায় মারা যায় সামিউল (১২) নামে এক শিশু। পরিবারের সদস্যরা জানান, ঘরের মাচায় রাখা রসুন দেখতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একদিনে তিনটি পৃথক মৃত্যুর ঘটনায় ভাঙ্গাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মতে, রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি পারিবারিক সচেতনতা, মানসিক স্বাস্থ্যসেবা এবং দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় একদিনে তিন প্রাণহানি, বেদনায় ভারী জনপদ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ