ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা
ছবি: সংগৃহীত

প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা কিংবা এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ফরিদা খানম বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বিচ্ছিন্ন কোনো অংশ নন, তারা দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক এবং উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার। তাই তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই পূর্ণতা পেতে পারে না।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী মানুষের প্রয়োজন করুণা নয়, প্রয়োজন অধিকার; অনুকম্পা নয়, সমান সুযোগ; দয়া নয়, মর্যাদা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত দুই বছরব্যাপী প্রকল্পের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর উদ্যোগ প্রশংসার দাবিদার। তিনি উল্লেখ করেন, সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

সভায় উপস্থাপিত সচিত্র প্রতিবেদন, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও বিভিন্ন সুপারিশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কোনো সিদ্ধান্ত তাদের অংশগ্রহণ ছাড়া নেওয়া উচিত নয়। কারণ তাদের প্রয়োজন, সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র সবচেয়ে ভালোভাবে তারাই তুলে ধরতে পারেন।

ফরিদা খানম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সংবিধান, আইন ও নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে এসব আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত, বিনোদনকেন্দ্রসহ সব জনসাধারণের ব্যবহারের স্থাপনায় সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব অবকাঠামো ও সমান সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ