কক্সবাজার জেলায় আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' (২য় বর্ষ) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজ নিজ কর্মসূচি চূড়ান্ত করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মনজুরুল আলম স্বাক্ষরিত ৩ আগস্ট ২০২৬ তারিখের এক পরিপত্রে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। সেই নির্দেশনার আলোকে কক্সবাজার জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সরকারি দল, ১১ দলীয় ঐক্যজোট, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। গণমিছিল ও সমাবেশকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের জেলা ও সহযোগী সংগঠনগুলো পৃথক প্রস্তুতি সভা করেছে।
জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল গণমিছিল, সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
উখিয়া উপজেলায় বিএনপির উপজেলা শাখা উখিয়া স্টেশন এলাকায় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা কোটবাজার দক্ষিণ স্টেশন, যা উপজেলার চারটি ইউনিয়নের সংযোগস্থল, সেখানে তাদের কর্মসূচি আয়োজন করবে।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বিত প্রস্তুতিতে কক্সবাজারে ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' (২য় বর্ষ) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন