কর্তব্য পালন করতে গিয়ে আর ফেরা হলো না কনস্টেবল পারভেজ মিয়ার। দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা উদ্ধারে যাওয়ার পথে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভৈরব হাইওয়ে থানার এই পুলিশ সদস্য। সহকর্মীকে হারানোর শোকে মুহ্যমান পুরো থানা। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া (৩০) হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে একটি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টহল দল পিকআপ ভ্যানে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পিকআপটির একটি চাকার বাতাস কমে যায়। বিষয়টি পরীক্ষা করতে চালক সড়কের পাশে গাড়ি থামান। সে সময় কনস্টেবল পারভেজ পিকআপের ভেতরেই অবস্থান করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা পারভেজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালান। দীর্ঘ চেষ্টার পর দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, দায়িত্ব পালনে পারভেজ ছিলেন নিষ্ঠাবান ও কর্মঠ। উদ্ধার অভিযানে গিয়ে এভাবে তার মৃত্যু সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তব্যরত অবস্থায় কনস্টেবল পারভেজ মিয়ার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন