ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গেলে ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে নতুন কোনো তথ্য বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গেলে ঘরের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে নতুন কোনো তথ্য বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ