ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আওয়ামী লীগ বিদেশ থেকে শুধু ‘উঁকি–ঝুঁকি’ দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ বিদেশ থেকে শুধু ‘উঁকি–ঝুঁকি’ দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে পুলিশ বাহিনীর জন্য আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অন্যান্য দিনের মতো সেদিনও পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছেন, যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন। এ জামিন বাতিলের লক্ষ্যে সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনাগুলো নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।

তবে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বোমা উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ বিদেশ থেকে শুধু ‘উঁকি–ঝুঁকি’ দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে পুলিশ বাহিনীর জন্য আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অন্যান্য দিনের মতো সেদিনও পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছেন, যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন। এ জামিন বাতিলের লক্ষ্যে সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনাগুলো নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।

তবে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বোমা উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ