ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সবাই সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সবাই সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে অভিযান পরিচালনার পর এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক অভিযান চালান জেলা প্রশাসক।

অভিযান চলাকালে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন কর্মকর্তারা। পরে ভূমি অফিসের কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে লিখিতভাবে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেখানেই দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া যাবে, সেখানেই তথ্য-প্রমাণ যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সবাই সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে অভিযান পরিচালনার পর এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক অভিযান চালান জেলা প্রশাসক।

অভিযান চলাকালে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন কর্মকর্তারা। পরে ভূমি অফিসের কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে লিখিতভাবে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেখানেই দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া যাবে, সেখানেই তথ্য-প্রমাণ যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ