ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনআইডিতে জন্মতারিখ সংশোধন এবার নিজ এলাকাতেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

এনআইডিতে জন্মতারিখ সংশোধন এবার নিজ এলাকাতেই
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জন্মতারিখ সংশোধনের আবেদন আর শুধু কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে না। নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে এসব আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।

গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনআইডি-সংক্রান্ত সেবাকে আরও সহজ, দ্রুত এবং নাগরিকবান্ধব করতে কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) পুরো প্রক্রিয়া অনলাইনে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবা গ্রহণে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

সিনিয়র সচিব জানান, প্রচলিত আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। নবায়নের সময় নির্ধারিত ফরমের সঙ্গে আবেদনকারীর পারিবারিক তথ্য বা ফ্যামিলি ট্রি জমা দিতে হবে। এতে তথ্য যাচাই আরও সহজ হবে। এ সেবার জন্যও নির্ধারিত ফি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখ থাকা জন্মতারিখের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তারাই আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এতে আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষা ও কেন্দ্রীয় জটিলতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে কমিশন।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা সরাসরি অনলাইনে বায়োমেট্রিক তথ্য আপলোড করতে পারবেন। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং প্রবাসীদের জন্য সেবা গ্রহণ আরও দ্রুত ও সহজ হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনআইডিতে জন্মতারিখ সংশোধন এবার নিজ এলাকাতেই

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ