ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীকাল থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু হবে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে। সরকারের আশা, এ উদ্যোগের ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী।

বাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। আমদানির অনুমতির পাশাপাশি কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাজারে সরবরাহ দ্রুত বাড়ে এবং দামের ওপর চাপ কমে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা।

বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ