শরীয়তপুরের ডিঙ্গামানিক এলাকার কলারগাঁও গ্রামে গভীর রাতে পরিচালিত এক অভিযানে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডিঙ্গামিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে সেলিমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি স্যুটকেসের ওপর রাখা বই-পুস্তকের নিচে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি রিভলবার, তিন রাউন্ড কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকেই সেলিমকে আটক করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস, এগুলো কীভাবে সেখানে এসেছে এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন