ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার আকস্মিক মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাস্তা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ড. দীপ্তি সাহার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ড. দীপ্তি সাহা ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। দেশের শিক্ষা ও গবেষণায় তার অসামান্য অবদান উচ্চশিক্ষা অঙ্গনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার বিকেলে শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। এ সময় উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ড. দীপ্তি সাহার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের আবহ নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, দক্ষ গবেষক এবং স্নেহশীল মানুষ হিসেবে স্মরণ করছেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার আকস্মিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাস্তা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ড. দীপ্তি সাহার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ড. দীপ্তি সাহা ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। দেশের শিক্ষা ও গবেষণায় তার অসামান্য অবদান উচ্চশিক্ষা অঙ্গনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার বিকেলে শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। এ সময় উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ড. দীপ্তি সাহার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের আবহ নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, দক্ষ গবেষক এবং স্নেহশীল মানুষ হিসেবে স্মরণ করছেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ