বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখতে যান ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, একই দিন রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। ফোনালাপে তিনি হাদির সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। ড. ভিভিয়ান জানান, হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
শরিফ ওসমান হাদির এই সংকটাপন্ন অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে এই বীর যোদ্ধার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া শরিফ ওসমান হাদি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন