ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুরে বাসের চাপায় হকারের মৃত্যু, চালক-হেলপার পলাতক

রুপক চক্রবর্তী
রুপক চক্রবর্তী
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬

শরীয়তপুরে বাসের চাপায় হকারের মৃত্যু, চালক-হেলপার পলাতক
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসের চাপায় গুরুতর আহত হকার রুহুল আমিন দেওয়ান (৭২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মৃত মহর আলী দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বাসে হকারি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নড়িয়া থেকে ঢাকাগামী শরীয়তপুর সুপার সার্ভিসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৭৮) একটি বাসে হকারি শেষে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে নামার সময় অসাবধানতাবশত বাসটির পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন রুহুল আমিন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি যাত্রী ওঠানামার সময়ও অনেক চালক প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন না। চালকদের দায়িত্বহীনতার কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

স্থানীয়রা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শরীয়তপুর সুপার সার্ভিসসহ সব গণপরিবহনের চালকদের ওপর কঠোর নজরদারি, যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে জাজিরা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জাজিরা পুরাতন বাজার এলাকা থেকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জাজিরা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে বাসের চাপায় হকারের মৃত্যু, চালক-হেলপার পলাতক

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ