ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুলাই স্মরণে বিএনপির বিশেষ আয়োজন, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬

জুলাই স্মরণে বিএনপির বিশেষ আয়োজন, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগকে বিএনপি গভীরভাবে ধারণ করে। এ উপলক্ষে ইতোমধ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন জুলাইয়ের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করবে, তবে সেই মতপ্রকাশে শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় থাকা প্রয়োজন।

তিনি বলেন, উসকানিমূলক বক্তব্য বা অসভ্য ভাষা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। মতভেদ থাকলেও তা যেন আলোচনা, সমালোচনা ও যুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুলাই স্মরণে বিএনপির বিশেষ আয়োজন, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগকে বিএনপি গভীরভাবে ধারণ করে। এ উপলক্ষে ইতোমধ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন জুলাইয়ের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করবে, তবে সেই মতপ্রকাশে শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় থাকা প্রয়োজন।

তিনি বলেন, উসকানিমূলক বক্তব্য বা অসভ্য ভাষা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। মতভেদ থাকলেও তা যেন আলোচনা, সমালোচনা ও যুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ