ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দোহাজারীতে বিষাক্ত সাপের ছোবলে নববধূর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় এলাকায় বিষাক্ত সাপের ছোবলে রহিমা আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্বামী ওয়াহিদুল জানান, কৃষিকাজ শেষে বাড়িতে ফেরার পর তাদের জন্য চা তৈরির উদ্দেশ্যে রহিমা রান্নাঘর থেকে লাকড়ি আনতে যান। এ সময় সেখানে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দোহাজারী থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করে। প্রাথমিকভাবে সাপের ছোবলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রহিমা আক্তারের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে। প্রায় ৪০ দিন আগে পারিবারিকভাবে ওয়াহিদুলের সঙ্গে তার বিয়ে হয়। মৃত্যুর পর মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) সকালে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দোহাজারীতে বিষাক্ত সাপের ছোবলে নববধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় এলাকায় বিষাক্ত সাপের ছোবলে রহিমা আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্বামী ওয়াহিদুল জানান, কৃষিকাজ শেষে বাড়িতে ফেরার পর তাদের জন্য চা তৈরির উদ্দেশ্যে রহিমা রান্নাঘর থেকে লাকড়ি আনতে যান। এ সময় সেখানে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দোহাজারী থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করে। প্রাথমিকভাবে সাপের ছোবলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রহিমা আক্তারের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে। প্রায় ৪০ দিন আগে পারিবারিকভাবে ওয়াহিদুলের সঙ্গে তার বিয়ে হয়। মৃত্যুর পর মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) সকালে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ