কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেওয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২২ নভেম্বর) রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলাবাহিনী জানিয়েছে, আটককৃতরা ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থক।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল।
শনিবার সন্ধ্যায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় সৈয়দ এহসানুল হুদার কয়েকটি গাড়িতে শেখ মুজিবুর রহমান ইকবালীর সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার জেরে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় সৈয়দ এহসানুল হুদার লোকজন। খবর পেয়ে তাৎক্ষণিক যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ মোট ২২ জনকে আটক করে।
যৌথবাহিনী সূত্র জানায়, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন