যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপির বাড়ির সামনে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছিল।
স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহ-এর কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধর করেন এমপির মেয়ে। পরদিন মঙ্গলবার সকালে তিনি আবারও শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে একজন অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমপির বাড়ি ঘেরাও করেন। বিক্ষোভ চলাকালে কয়েকজন বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এছাড়া ইটপাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির পরিবারের সদস্যদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন