ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে তিন অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে তিন অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার তিনটি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নতুন নির্মিত তিনটি ঘর হস্তান্তর করা হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে তিনটি পরিবার নিরাপদ ও স্থায়ী আবাসনের সুযোগ পেল।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে শেল্টার প্রজেক্টের ৫২০, ৫১০ ও ৫০৯ নম্বর ঘরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, মানবকল্যাণে সিডস অব সাদাকাহ’র এ উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, উন্নয়ন ও মানবিক সহায়তামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের মতো উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, একটি নিরাপদ বসতঘর শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, এটি একটি পরিবারের নিরাপত্তা, স্বস্তি, মর্যাদা এবং ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের ভিত্তি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমদ, বিশিষ্ট সমাজসেবী মাওলানা আসাব উদ্দিন এবং মাস্টার রেনু মিয়া।

এছাড়া অনুষ্ঠানে তাজুল ইসলাম, আক্কল আলী, বাবুল মিয়া, মুহিবুর রহমান, ওদুদ মিয়া, সাবাজ উদ্দিন, কবির মিয়া, ইমামুল হক, আশিক, আলিনুর, সুনু মিয়া, সাদিকুর রহমান, হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উপকারভোগী পরিবারগুলো সিডস অব সাদাকাহ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন ঘর পাওয়ায় তাদের দীর্ঘদিনের নিরাপদ আবাসনের স্বপ্ন পূরণ হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অসহায় পরিবার এর সুফল ভোগ করতে পারবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে তিন অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ