ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংসদে আসছে আধুনিক সাউন্ড সিস্টেম, শুরু প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

সংসদে আসছে আধুনিক সাউন্ড সিস্টেম, শুরু প্রস্তুতি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপনের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরে।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদীয় কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য সুফল নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত অতিথিরা প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংসদে আসছে আধুনিক সাউন্ড সিস্টেম, শুরু প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদ ভবনের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপনের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরে।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদীয় কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য সুফল নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত অতিথিরা প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ