দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী ফ্লাইটগুলোরও অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের আগ্রহেরই প্রতিফলন। মন্ত্রী বলেন, “ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু হওয়া আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” তিনি আরও বলেন, সরাসরি এই ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি জানান, জাপানে অবস্থানরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর যাতায়াত সহজ করতে এই রুট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রী চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বিমানের বহরে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রধান তারেক রহমানের নির্দেশনায় রুটটি পুনরায় চালু করা হয়েছে। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির উদ্বোধন করেন। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এই রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন