ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলা: ট্রাইব্যুনালে যাচ্ছে ফরমাল চার্জ

সোহেল রানা প্রধান
সোহেল রানা প্রধান
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলা: ট্রাইব্যুনালে যাচ্ছে ফরমাল চার্জ
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আগামী সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয়। পরে সেই প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, আগামী সোমবার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হলে মামলাটি বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপে প্রবেশ করবে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে ফরমাল চার্জ দাখিলের দিনই অভিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে মামলায় ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলা: ট্রাইব্যুনালে যাচ্ছে ফরমাল চার্জ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ