ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল জাগছড়া চা বাগান

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার (২৫ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। কর্মসূচিতে শ্রমিকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জাগছড়া চা বাগানের শ্রমিক বিরবল প্রজাপতির ওপর হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে শ্রমিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শ্রমিকদের ওপর কোনো ধরনের হামলা বা হয়রানি রোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, স্থানীয় ইউপি সদস্য মিঠুন সিং রাওতিয়া এবং জাগছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়রাম পাশীসহ অন্যান্য শ্রমিক নেতারা।

এদিকে ভুক্তভোগী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ জুন রাতে জাগছড়া চা বাগানে শ্রমিক বিরবল প্রজাপতিকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল জাগছড়া চা বাগান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ