ফরিদপুরে কমিউনিটি ভিত্তিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এগিয়ে নিতে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে পৌরসভা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. সোহরাব হোসেন। কর্মশালায় জানানো হয়, ফরিদপুর পৌরসভায় প্রতিদিন প্রায় ১২০ টন বর্জ্য উৎপন্ন হয়। সীমিত সম্পদের মধ্যে এসব বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করে সম্পদে রূপান্তর করাই সময়ের দাবি বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বর্জ্যকে বোঝা না ভেবে বায়োগ্যাসসহ বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা, জনসম্পৃক্ততা ও আধুনিক ব্যবস্থাপনার কৌশল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
কর্মশালায় পৌরসভার ৯২টি উন্নত এলাকার প্রতিনিধিসহ দেড়শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নানা কৌশল, পরিকল্পনা ও সম্ভাবনাময় দিক তুলে ধরা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন